বিশেষ প্রতিনিধি : পার্বতীপুর প্রেসক্লাবের ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা ও পিবিআই এর তদন্ত কর্মকর্তার মিথ্যে প্রতিবেদন দাখিলের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
আজ বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে পার্বতীপুর প্রেসক্লাবের ব্যানারে প্রেসক্লাব’র সামনের সড়কে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। পার্বতীপুর প্রেসক্লাবের আহবায়ক আতাউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক শ আ ম হায়দার, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারন সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আব্দুল জলিল, মামুনুর রশীদ, হাবিব ইফতেখার, তাজকির হোসেন, জাকারিয়া হোসাইন, আল মামুন মিলন ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, মিজানুর রহমান মিজান কথিত সাংবাদিক কর্তৃক পার্বতীপুর প্রেসক্লাবের ৬ সাংবাদিকের বিরুদ্ধে দিনাজপুর আদালতে মিথ্যা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তদন্তের জন্য দিনাজপুর পিবিআই’র উপর ন্যাস্ত করেন। পরে পিবিআই এর পুলিশ পরিদর্শক প্রদীপ কুমারসহ এ্যাডিশনাল ডিআইজি মাহফুজ্জামান আশরাফ তদন্তে আসেন। তদন্তে অভিযোগের সাথে বাস্তবতার কোন মিল নেই মর্মে উপস্থিত সাংবাদিকদেরকে অবহিত করেন। পরে পার্বতীপুর প্রেসক্লাবের ৬ সাংবাদিকের বিরুদ্ধে প্রভাবিত হয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। বক্তারা বলেন অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা তদন্ত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলাটির সুষ্ট তদন্ত তদন্তের দাবী জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা বলেন।
