Type Here to Get Search Results !

বিরামপুরে নিরাপদ মাংস প্রক্রিয়াজাতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই এবং মাংস প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করতে দিনাজপুরের বিরামপুরে মাংস প্রক্রিয়াজাতকারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (১৩ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মোছাঃ তানজিনা খাতুন। সভায় উপস্থিত ছিলেন ডাঃ বিপুল কুমার চক্রবর্তী সভায় আসন্ন কোরবানিকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই করার প্রতি সকলের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ দূষণ রোধে নির্ধারিত নিয়ম মেনে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়ন ও পৌর এলাকার মাংস বিক্রেতারা অংশগ্রহণ করেন। মোট ৩৩ জন মাংস বিক্রেতার মধ্যে প্রায় ২১ জন উপস্থিত ছিলেন। এ সময় মাংস বিক্রেতা আব্দুস সালাম জানান, ইউনিয়ন ও পৌর এলাকায় নির্ধারিত স্থানে একসাথে গরু ও ছাগল জবাই করলে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মাংস ব্যবস্থাপনা সহজ হবে। এছাড়াও তারা পশু জবাইকারীদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সনদ গ্রহণ বাধ্যতামূলক করার দাবি জানান। প্রাণিসম্পদ দপ্তর থেকে জবাইখানা ব্যবস্থাপনা ও পশু জবাইয়ের সার্টিফিকেট গ্রহণে সকলকে উদ্বুদ্ধ করার পাশাপাশি যারা নিয়ম মানবে না, তাদের আইনের আওতায় আনার দাবি তোলেন তারা। সভায় মাংস বিক্রেতারা আরও বলেন, বিরামপুরে বৈধভাবে জবাইকৃত ও নিরাপদ মাংস স্থানীয় হোটেল ব্যবসায়ীরা যেন স্থানীয় বিক্রেতাদের কাছ থেকেই সংগ্রহ করেন। বাইরে থেকে অবৈধভাবে বা অসুস্থ ও মৃত পশুর মাংস রাতের আঁধারে এনে বিক্রি বা সরবরাহ বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবিও জানান তাঁরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন মাংস বিক্রেতা ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, এলাকায় কোনো অসাধু ব্যবসায়ী অবৈধ বা অসুস্থ পশুর মাংস বিক্রির চেষ্টা করলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। পাশাপাশি দ্রুত ও সুষ্ঠুভাবে পশু জবাই কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি‌। সভায় নিরাপদ মাংস সরবরাহ, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সকলের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies