আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায়
চোরাচালান অভিযান চালিয়ে গত কয়েকদিনে ৪ লক্ষ ৭৬ হাজার টাকার
মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা করেন।
গত মঙ্গলবার ও শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ
কাটলা ও বিরামপুর বিশেষ ক্যাম্প এবং অচিন্তপুর ও খানপুর বিওপি
কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক চোরাচালান অভিযান চালিয়ে ৪০
বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ৯৬ কেজি বাংলাদেশী লোহার স্ক্রু এবং ৮২৮
বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেন। যাহার মূল্য ১ লক্ষ
৬৯ হাজার টাকা । গত ১০ ই মে দাইনুর বিওপি কর্তৃক চোরাচালান
অভিযান চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিচ ভারতীয় নেশা জাতীয়
ট্যাবলেট ও ৫০০ (পাঁচশত) পিচ ইনজেকশন আটক করেন যার মূল্য ২ লক্ষ ৩৫
হাজার টাকা, গত ১০ ই মে খানপুর বিওপি বিজিবি সীমান্ত এলাকায়
অভিযান চালিয়ে ৪৮০ বোতল সিরাপ আটক করেন। যাহার মূল্য ৭২ হাজার
টাকা
মাদক আটকের বিষয়য়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল
মোহাম্মদ আরিফ-উজ-জামান পিএসসি এর সাথে কথা বললে তিনি
জানান, সীমান্তে চোরাচালান দমনে বিজিবি নিরলস ভাবে কাজ করছে।
আমি যোগদান করার পর সীমান্তে চোরাচালানসহ ভারত থেকে পুশব্যাক
ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবিকে কঠোর হস্তে দমন করার নির্দেশ
দেওয়া হয়েছে। সীমান্তের ওপার থেকে কোনো ভাবে বাংলাদেশের অভ্যন্তরে
ভারতীয় কোনো নাগরিক প্রবেশ করতে না পারে। সেই সাথে সকল
বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় কড়া নজর রাখছে।
