আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দীর্ঘ তিন মাস ওষুধ সরবরাহ বন্ধ থাকার পর অবশেষে পুনরায় ওষুধ সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ওষুধ সরবরাহের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির সভাপতি রেয়াজুল ইসলাম কালু।
এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর ওষুধ সরবরাহ চালু হওয়ায় এলাকার মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোগডাবুড়ী পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সদস্য সচিব একেএম শাহাদৎ হোসেন, চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট পলাশ চন্দ্র মন্ডল এবং চিলাহাটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট জামিল মোল্লা।
উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যেন আর ওষুধ সরবরাহে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং সাধারণ মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবা পেতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ওষুধের অভাবে রোগীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। নতুন করে সরবরাহ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।


