Type Here to Get Search Results !

আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বছরের শিশুর

নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলারয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রিফাত নামে তিন বছর বয়সী শিশুর। 
মঙ্গলবার উপজেলার আটোয়ারী-পঞ্চগড় সড়কের শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্কুল সংলগ্ন মার্কেটের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় রিফাত শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্কুল সংলগ্ন মার্কেটের সামনে আটোয়ারী-পঞ্চগড় আঞ্চলিক সড়ক পার হচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কেই ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে রিফাত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রিফাতের শারিরীক অবস্থার অবনতি হরে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাও সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যূ ঘটে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীদের পক্ষে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies