আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার সৈয়দপুরে অরাজনৈতিক মানবিক ও সামাজিক সংগঠন সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ সৈয়দপুর (সোস) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় হল রুমে এ ইফতার মাহফিলের সোস এর উপদেষ্টা ডাঃ সাজেদুল ইসলাম (সাজু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী আক্তার, বাংলাদেশ আর্মি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরীয়ান মিলন, সোস এর উপদেষ্টা সেকেন্দার আলী।
উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সোস এর উপদেষ্টা নূরুজ্জামান স্বাধীন। উক্ত ইফতার মাহফিলে সংগঠনের কর্মীরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মহিলা কলেজের ছাত্রীরা উপস্থিত ছিলেন।

