Type Here to Get Search Results !

চিলাহাটি প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি প্রেসক্লাবের আয়োজনে পবিত্র রমজান মাস উপলক্ষে সোমবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়।

Top Post Ad

Hollywood Movies