নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড়ের বোদায় আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের বোদা উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়। জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনিকের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি শাহজাহান সিরাজ, যুগ্ম সম্পাদক আসলাম পারভেজ, হাসিনুর রহমান, প্রচার সম্পাদক নজরুল ইসলাম জনি, সোহেল রানা, অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, মানবাধিকার কর্মী রাসেল ও সাংবাদিক নজরুল ইসলাম। সভায় নূরে ইলাহি মোঃ হুমায়ুন কবির কে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট বোদা উপজেলা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়। দিলরেজা ফেরদৌস চিন্ময়কে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কমিটি গঠন সভায় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
