Type Here to Get Search Results !

ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ৫লক্ষ টাকার মাদক আটক

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি :ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৫লক্ষ ৫৬ হাজার ৯ শত টাকার মাদক আটক করেন। গত ২৩ ও ২৪ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প ও বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ০১টি মোবাইলফোন, ০১টি গ্রামীনফোন সিম এবং ৪৫৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আসামীসহ আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৭২,৮০০/- ( বাহাত্তর হাজার আটশত) টাকা। গত ২৫ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা বিওপি (০৪৫০ ঘটিকা) এবং খানপুর বিওপি (০৫২০ ঘটিকা) কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২৬৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২,৮৮,৬০০/- (দুই লক্ষ আটাশি হাজার ছয়শত) টাকা। গত ২৫ ও ২৬ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৬৬৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত চোরাচালান মালামালের সিজার মূল্য ৯৯,৬০০/- (নিরানব্বাই হাজার ছয়শত) টাকা। গত ২৭ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক আনুমানিক ০৩০০ ঘটিকায় ০১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২২৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা। এ ব্যাপারে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর মোঃ আমিনুর রহমান, জি+ বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর প্রত্যেক বিওপি কমান্ডারদেকে বলে দিয়েছি চোরাচালন অভিযান অব্যহত থাকবে। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে কেউ যেন প্রবেশ করতে না পারে সেদিকে সজাক দৃষ্টি রাখা হয়েছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies