শাহাজামল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে সোশ্যাল ইকোনমিক ডেভলপমেন্ট অর্গানাইজেশন সিডর পক্ষ থেকে হতদরিদ্র ও দুস্থদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। আজ ২৮ মার্চ রোজ শনিবার ফুলবাড়ি এস এম দারুস সালাম মাদ্রাসা মাঠে উক্ত ছাগল বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয় । ছাগল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিডর চেয়ারম্যান প্রকৌশলী আব্দুস সালাম সুজা আরো উপস্থিত ছিলেন সিডর সহ-সভাপতি প্রকৌশলী আবু মুসা, ক্যাশিয়ার প্রভাষক জহুরুল হক বেপারী, সেক্রেটারি ইয়াসিন আলী সরকার, হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ। এসময় সিডর চেয়ারম্যান
প্রকৌশলী আব্দুস সালাম সুজা বলেন, এর আগেও আমরা ছাগল বিতরণ কার্যক্রম করেছি সামনে আরো করবো আমাদের সকল বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে চলতে থাকিবে। আমাদের এ কার্যক্রম দেখে বৃত্তবানরা যাতে অনুপ্রাণিত হয়। এ সময় সুজা আরো বলেন, যারা ছাগল নিচ্ছেন তারা প্রথম বাচ্চাটা করে আমাদের মত করে আপনার বিতরণ করবেন ফলে পর্যায়ক্রমে আমাদের ভিতরের কাজটা বৃদ্ধি পেতে থাকবে এবং পরবর্তী যে বাচ্চাগুলো হবে এগুলো আপনার সকলেই প্রথম ছাগলটা থেকে সবগুলো বাচ্চা আপনাদের নিজস্ব হয়ে যাবে। সিডর একটি সামাজিক সংগঠন এর কার্যক্রম গুলো পর্যায়ক্রমে বৃদ্ধি হতে থাকবে।
