পার্বতীপুর প্রতিনিধি : পার্বতীপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা স্থানীয় ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকেলে দিনাজপুরের পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
জনসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ নুরুল হুদা বাবু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম শাহ, জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ । সভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছা সেবক দলের হান্নান আসরাফি প্রিন্স।
এসময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
