Type Here to Get Search Results !

পার্বতীপুরে স্বতন্ত্র প্রার্থীর তালা প্রতিকের নির্বাচনী ইশতেহার ঘোষণা

চিলাহাটি ওয়েব ডেস্ক রিপোর্ট :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে তালা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ¦ এজেডএম রেজওয়ানুল হক আজ বৃহষ্পতিবার (৫-২-২০২৬) দুপুরে তার নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। 
 ইশতেহারে মধ্যে রয়েছে :-(১) পার্বতীপুর ফুলবাড়ী পৌরসভার ঘরবাড়ী, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মালিকানার অভাবে দীর্ঘ পঞ্চাশ বছরের অধিক সময়ে আমরা উদ্বাস্তুর মত জীবন যাপন করছি। আমি নির্বাচিত হলে এসবের মালিকানা ব্যবস্থা, (২) ব্রিটিশ আমলের পার্বতীপুর ও ফুলবাড়ীর রেলওয়ে ষ্টেশনের আধুনিকায়ন ও রেলওয়ের পরিত্যক্ত ঘরবাড়ী সমুহের সংস্কার, (৩) পার্বতীপুর ফুলবাড়ীতে ভূমি অফিস সেটেলম্যান অফিসসহ সব সরকারী অফিসকে দুর্নীতিমুক্ত করে জনগণকে হয়রানির হাত থেকে রক্ষা করা হবে এবং সরকারী খাস জমি সমুহ প্রকৃত ব্যক্তিদের মধ্যে বরাদ্দ,(৪) শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও পার্বতীপুর ফুলবাড়ীর ঐতিহ্যবাহী পূরনো শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে পর্যায়ক্রমে সরকারী করণের আওতায় আনা হবে এবং শিক্ষকদের সম্মান ও মর্যাদ্য ফিরিয়ে দেয়া যাবে। সম্মানীয় ও উচ্চ শিক্ষিত ব্যক্তিদের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটিতে স্থান দেয়া, (৫) পার্বতীপুর-ফুলবাড়ীর প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো, চাঁদা ও সন্ত্রাসমুক্ত, (৬) স্বাস্থ্যসেবা জনগণের দুয়ারে পৌঁছে দেবায় জন্য বিদ্যমান হাসপাতাল সমুখ রেখে প্রয়োজনে নতুন চিকিৎসা কেন্দ্র খুলে প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার ঔষধ ও আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা, (৭) উভয় উপজেলায় মাদক ও চোরাচালান মুক্ত সমাজ গঠন করে বেকারত্ব দূরীকরণে প্রয়োজনীয় শিল্প কল-কারখানা নির্মাণে উদ্যোগ গ্রহন, কয়লাখনি ও পাথরখনিতে বেকারদের চাকরীর ব্যবস্থা, (৮)এতিম দুস্থ ও অক্ষম ব্যক্তিদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ, (৯) শিক্ষিত ও সিনিয়র সিটিজেনদেরকে যথার্থ মূল্যায়ন, (১০) তথ্যপ্রযুক্তির উন্নতির মাধ্যমে গরীব ও মেধাবীদের বৃত্তি ও চাকরীর ব্যবস্থা করণ, (১১) ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও আলেম উলামাদের সম্মান ও আর্থিক সুবিধানীর ব্যবস্থা, ধর্মীয় শিক্ষার সম্প্রসারণ ও যুগোপযোগী করা, (১২) দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজে সকল মানুষের অসম্প্রদায়িক সমাজ গঠন, (১৩) আত্মীয়তা ও পক্ষপাতহীন আচরনের মাধ্যমে সমাজের উন্নয়নসহ (১৪) সার্বক্ষনিক বিদ্যুতের ব্যবস্থা করে ব্যবসা বাণিজ্যে গতি ফিরিয়ে এনে একটি ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করার চেষ্টা করবো। পরি তিনি ‘তালা’ মার্কায় ভোট চেয়ে সাংবাদিকদের ১৪ ও ১৮ সালের নির্বাচনের মত যেন না হয় সেদিকে সজাগ থাকার আহবান জানান।পরিশেষে তিনি বলেন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে যেন ভোট সেন্টারে গিয়ে ভোট দিয়ে পারে সে জন্য প্রশাসনের সূদৃষ্টি কামনা করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies