Type Here to Get Search Results !

খানসামায় ২৬ হাফেজ শিক্ষার্থীকে পাগড়ী প্রদান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি সেন্টারডাঙ্গা মহির উদ্দীন শাহ্ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ২৬ জন কোরআনের হাফেজ শিক্ষার্থীকে পাগড়ী প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিন শাহ্ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী আলোচক আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আফজাল হোসেন, গোয়ালডিহি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে কোরআনে হিফজ সম্পন্নকারী ২৬ জন শিক্ষার্থীর মাথায় আনুষ্ঠানিকভাবে পাগড়ী পরিয়ে দেওয়া হয়। পরে তাদের অভিভাবকদের সম্মাননা স্বরূপ টুপি উপহার প্রদান করা হয়। বক্তারা হাফেজ শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies