Type Here to Get Search Results !

অবৈধ বালু উত্তোলনের দায়ে খানসামায় আটক ৬ জনকে ৭ দিনের জেল

এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দিনাজপুরের খানসামা উপজেলায় ৬ বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার জয়গঞ্জ ডাঙাপাড়া এলাকার মনতাজ আলীর ছেলে মামুন ইসলাম (২৪), ছলেমান ইসলামের ছেলে মাহফুজ ইসলাম (২১), চয়ন আলীর ছেলে ফারুক হোসেন (৩৩), নজরুল ইসলামের ছেলে নজিমুল ইসলাম (৩০), সলিক দাসের ছেলে কাঞ্চন দাস (২৫) এবং আব্দুল কাদেরের ছেলে ফারুক ইসলাম (৩৬)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জয়গঞ্জ ডাঙাপাড়া এলাকায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় তাদের আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস বলেন, “সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”
বিভাগ

Top Post Ad

Hollywood Movies