আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন খাল খনন কর্মসূচি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি একটি বিপ্লব ও আন্দোলন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উন্নয়ন ধারা সূচনা করেছিলেন, বর্তমান সরকারের খাল খনন উদ্যোগ তারই ধারাবাহিকতা।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিনাজপুরের কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সরকার পাড়া গ্রামে ১২ কিলোমিটার খাল খনন কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, খাল রক্ষা কেবল সরকারের দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও সামাজিক দায়বদ্ধতার অংশ। খাল রক্ষা ও পুনঃখনন কার্যক্রম টেকসই করতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত না হলে এ ধরনের উন্নয়ন কার্যক্রম দীর্ঘস্থায়ী হবে না।
সৈয়দপুর বিমানবন্দর থেকে কাহারোলে উদ্দেশ্যে রওনা দেন। ১০ মাইলে এসে পৌছলে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে কাহারোল উপজেলা বিএনপি'র পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দরা সম্বর্ধনা প্রদান করেন। খাল খনন কর্মসূচি পরিদর্শনে প্রতি মন্ত্রী আরো বলেন, খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ, এবং অবৈধ দখল উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সারা দেশেই সেচ ব্যবস্থায় ঘাটতি ও জলাবদ্ধতা বেড়েছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে, এবং জনজীবনে দুর্ভোগ তৈরি হয়েছে।
১২ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে ৬ হাজার বিঘা জমির জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে।
খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে প্রতিমন্ত্রী বলেছেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী আরোও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো.আনোয়ার হোসেন, কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার প্রবীর বিশ্বাস, সহকারি পুলিশ সুপার (কাহারোল-বোঁচাগঞ্জ) সার্কেল মোঃ মনিরুজ্জামান, কাহারোল অফিসার ইনচার্জ (ওসি) রোমেল বড়ুয়া, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, কাহারোল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আলী, কাহারোল উপজেলা বিএনপি'র সদস্য ও কাহারোল উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, কাহারোল উপজেলা বিএনপি'র মহিলা দলের সভানেত্রী স্বামীমা পারভীন রনি, বিএনপি'র সহ সভাপতি আনারুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন রাজা, কাহারোল উপজেলা যুবদলের আহ্বায়ক সাদেকুল ইসলাম সাদেক, কাহারোল উপজেলাবিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা,অলিউর রহমান, দপ্তর সম্পাদক মতিউর রহমান,লাবু সরকার, জিএম সরকার সহ উপজেলা বিএনপি ছাত্রদল যুবদলে,কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
