Type Here to Get Search Results !

ধানের চারা নষ্ট করার প্রতিবাদ করায় মারপিট

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের বিরামপুর উপজেলায় দেবীপুর গ্রামে ধানের চারা নষ্ট করার প্রতিবাদ করায় মোঃ আব্দুর রহিম নামে এক কৃষককে প্রতিপক্ষের মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ২০/০২/২০২৬ ইং তারিখে। বিরামপুর উপজেলার দেবীপুর দওলাপাড়া গ্রামের মৃত মমতাজ মুন্সির পুত্র মোঃ আব্দুর রহিম এর গত ২০/০২/২০২৬ইং তারিখে বিরামপুর থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, মোঃ জুয়েল (৩০), মোঃ সেলিম (৩৫), মোঃ রফিক (৪০), মোঃ বাবু (৫৫) উভয়ের পিতা: মোঃ মোজাফ্ধসঢ়;ফর আলী; মোঃ আলিম (৪৫), পিতা: মৃত আবুল হোসেন, মোঃ আরিফুল (৩৬) পিতা: মমিন ও মোঃ রাজু (৩০), পিতা: হবিবর রহমান, সর্বসাং- দেবীপুর দওলাপাড়া, বিরামপুর, দিনাজপুর। উক্ত ব্যক্তিদ্বয় ২০/০২/২০২৬ তারিখে বিকেল ৪টায় আব্দুর রহিম এর ছোট ভাই সাহাবুল ইসলাম (৩৫) তাদের বসত বাড়ি থেকে আধা কিমি দুরে ধারের চারা দেখতে যান। সেখানে গিয়ে দেখেন মোঃ ইফতেখার (১৫) পাওয়ার টিলার দিয়ে তার জমি চাষ করছে। এক পর্যায়ে জমি চাষ করতে করতে পাওয়াপর টিলার আব্দুর রহিম এর বীজতলায়ও চাষ করে ফেলে। এতে বীজতলা বীজ সহ নষ্ট হয়ে যায়। এই ঘটনার আব্দুর রহিম এর সাহাবুল প্রতিবাদ করলে মোঃ রফিকুল এর পুত্র মোঃ লাবিব তার ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এর প্রতিবাদ করলে প্রতিপক্ষ মোঃ জুয়েল গং ঘটনা স্থলে এসে সাহাবুল ইসলাম মারপিট করতে থাকে। এতে সাহাবুল ইসলাম মারাত্বক ভাবে আহত হয়। উভয় পক্ষের মধ্যে বিষয়টি মিমাংশা হওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৬ টায় উল্লেখ্য ব্যক্তিরা বাঁশের লাঠি, গাছের ডাল ও ধারালো অস্ত্র নিয়ে মোঃ সাহাবুল ইসলাম কে আবারও মারপিট করে গুরুত্বর জখম করে। মোঃ সাহাবুল ইসলামকে রক্ষার জন্য মোস্তফা এগিয়ে আসলে তাকেও মারপিট করে গুরুত্বর আহত করেন এবং তার স্ত্রী মোঃ রুনা তাকে উদ্ধারের জন্য গেলে তাকেও মারপিট করে এবং তাকে বিবস্ত্র করার চেষ্টা করেন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করাতে গেলে সেখানে প্রতিপক্ষ জুয়েল গংরা বাধা প্রদান করেন। পরবর্তীতে নিরুপাই হয়ে ঐ দিনে তাদের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করান। এই সুয়োগ নিয়ে মোঃ জুয়েল ও সেলিম গংরা মোঃ মাহাবুব এর বাড়ী ভাংচুর করে এবং বাড়ীতে থাকা ধান বিক্রয়ের ৪৫ হাজার টাকা নিয়ে যায়। ঐ দিনে পূর্ব জঘন্নাথপুর কলাবাগান নামক স্থানে মাহাবুব আলম এর ব্যবহৃত মটরসাইকেল ও পকেটে থাকা ১৭৩৫০ টাকা ছিন্তাই করে নেয়। এই ঘটনায় মোঃ আব্দুর রহিম বাদি হয়ে বিরামপুর থানায় ০৭ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বিরামপুর থানার এসআই মোঃ মাজেদুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies