পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড়ের বোদা পৌরসভায় প্রবীণব্যক্তিদের শারীরিক ও মানসিক সুস্থতার লক্ষে নৈমত্তিক শরীর চর্চা বিষয়ক গুড মর্নিং নামে এক ব্যতিক্রমি কার্যক্রমের শুভ সূচনা করা হয়েছে। গুড মর্নিং বোদা এসোসিয়েশন নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন এই ব্যতিক্রমি কার্যক্রমের উদ্যোগ গ্রহন করেন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬ টা ৩০ মিনিটে বোদা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী,জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রী নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এমপি। উদ্যোক্তারা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বোদা পৌর এলাকার প্রবীণ ব্যক্তিদের শারীরিক ও মানসিক ভাবে সুস্থ রাখতে প্রত্যহ প্রতুশ্যে উপজেলা পরিষদ চত্বরের পুকুর পাড়ের চারপাশে ওয়াক-ওয়েতে শরীর চর্চা ও নানা ধরনের ব্যায়াম এর শুভ সূচনা করেন । নৈমত্তিক শরীর চর্চার সুযোগ বৃদ্ধি করে,বোদা পৌর এলাকার প্রবীণব্যক্তিদের শারীরিক ও মানসিক সুস্থতার লক্ষে নৈমত্তিক শরীর চর্চার আওতায় এনে তাদের সুস্থ রাখার জন্য এই গুড মর্নিং কার্যক্রম চালু করা হয়েছে। এতে করে প্রবীণব্যক্তিরা রোগ-বালাই থেকে অনেকটা মুক্ত থাকতে সহায়ক হবে। গুড মর্নিং বোদা এসোসিয়েশনের উদ্যোক্ত ও সভাপতি ,বিশিষ্ট সমাজ সেবক, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময় বলেন,নিয়মিত শরীর চর্চার মাধ্যমে বোদা পৌর এলাকার প্রবীনব্যক্তিরা যেন শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে পারে এই জন্য এ গুড মর্নিং ওয়ার্কের এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন,প্রবীণ ব্যক্তিরা অনেকে নানা রোগে ভোগেন, নিয়মিত ব্যায়াম ও শারীরিক চর্চার মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। প্রবীর ব্যক্তিদের সুস্থ থাকার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন বোদা পৌরসভার প্রবীণ ব্যক্তিদের প্রতি সপ্তাহে আমার নিজ উদ্যোগে বিনা পয়সায় ডায়াবেটিস টেস্ট, রক্ত পরীক্ষা ও প্রেশার মাপার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি প্রতি সপ্তাহে প্রবীণ ব্যক্তিদের সাথে শারীরিক চর্চা ও ব্যায়ামে অংশগ্রহণ করার কোথাও জানান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজেই ব্যায়াম ও শরীরচর্চায় অংশ নেন এবং উপস্থিত প্রবীণ ব্যক্তিদের মাঝে ব্যায়াম উপস্থাপন করেন। নৈমত্তিক শরীর চর্চার উদ্বোধনী অনুষ্ঠানে পৌর এলাকার কয়েক শ প্রবীন নারী-পুরুষ ব্যায়াম ও শরীর চর্চায় অংশ নেন।






