Type Here to Get Search Results !

পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধনসহ ট্যাব বিতরণ

চিলাহাটি ওয়েব ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুরে আগামীকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের সভা কক্ষে প্রেস কনফারেন্সে বিকেল সাড়ে ৩টায় ৩টি ইউনিয়নের ৩টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রম জরিপের কাজের জন্য মাঠ কর্মীদের নিকট ট্যাব বিতরণ করেন দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক (এমপি)। এসময় উপস্থিত ছিলেন,পার্বতীপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায়, জরিপ কাজে নিয়োজিত মাঠ কর্মীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। এর আগে সারা দেশে একযোগে ফ্যামিলি কার্ড কার্যক্রম আজ সোমবার দুপুর ২টায় উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম ডাঃ জাহিদ হোসেন (এমপি)।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies