চিলাহাটি ওয়েব ডেস্ক : পার্বতীপুরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে জিআর (ত্রাণ) কাযক্রর্ম এর চালের ডিও বিতরণ আজ সোমবার দুপুর দেড়টায় উপজেলা পরিষদের হল রুমে উদ্বোধন করেন দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক (এমপি)। এসময় পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার, মডেল থানা ও রেলওয়ে থানার অফিসার ইনচার্জ, পুজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক, পার্বতীপুর পৌরসভায় ১৩ টি ও ১০ টি ইউনিয়নে ১৩৭ টি পুজা মন্ডপের কমিটির সদস্যসহ বিএনপির নেতা-কর্মী ও উপজেলা প্রকল্প কর্মকর্তা ছানা উল্লাহ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে দূর্গাপুজা উদযাপন সম্পন্ন করা জন্য সকলের সহযোগীতা কামনা করেন এমপিসহ উপস্থিত কর্মকর্তাগণ। সেইসাথে সন্ধ্যা ৭টার মধ্যে শারদীয় দূর্গাপুজার প্রতিমা বিসর্জন দেয়ার কথা স্মরণ করিয়ে দেয়া হয়।






