Type Here to Get Search Results !

পঞ্চগড়ে মানব পাচার ও পতিতাবৃত্তির অভিযোগে আটক- ৫

নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড়ের বোদা থানা এলাকার ময়নানদিঘী ইউনিয়নের একটি বাড়ি থেকে পতিতাবৃত্তি ও মানব পাচারের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বোদা থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ধনেশ চন্দ্র (৩৭), গোবিন্দ বর্মন (৪৫), মো: মামুন ইসলাম (৩০) এবং মোছা: সানজিদা আক্তার (২৫)। এ সময় তাদের সাথে জড়িত আরও একজন নারীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১নং আসামি ধনেশ চন্দ্র দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে তার টিনের ঘরে পতিতাবৃত্তি চালিয়ে আসছিলেন। ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার সংঙ্গীয় ফোর্স ময়দানদিঘী এলিট পেট্রোল পাম্প সংলগ্ন ওই বাড়িতে অভিযান চালায়।
রাত আনুমানিক ০২:২০ ঘটিকায় তল্লাশিকালে আসামিদের আপত্তিকর অবস্থায় আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে এই অনৈতিক ও অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল।
খদ্দের মামুন ইসলাম টাকার বিনিময়ে সেখানে শারীরিক সম্পর্কের জন্য এসেছিলেন বলে সাক্ষীদের সামনে স্বীকার করেন। বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজোয়ানুল মন্ডল বলেন, আসামিদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ১১/১২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে শনিবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies