Type Here to Get Search Results !

চিলাহাটিতে বিষপানে চার কন্যার জননীর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারীর চিলাহাটিতে বিষপানে রওশন আরা (৪৫) নামে চার কন্যাসন্তানের এক জননীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের সেটের কামাত এলাকার বাসিন্দা ওমর ফারুকের স্ত্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রওশন আরা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
গতকাল রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে তিনি আগাছানাশক পান করেন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে বোড়াগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ডোমারে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁর পাকস্থলী পরিষ্কার করেন।
চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Top Post Ad

Hollywood Movies