Type Here to Get Search Results !

পঞ্চগড় সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র সদস্যরা। 
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা শ্যামেরডাঙ্গা সীমান্ত এলাকায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের এ অভিযান পরিচালনা করে। শনিবার বিকেলে ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সরদারপাড়া বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার জহুরুল ইসলামের নেতৃত্বে পঞ্চগড়ের বোদা উপজেলার শ্যামেরডাঙ্গা এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সীমান্তের পিলার ৭৭৫ এর ১২ সাব পিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামেরডাঙ্গা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ধরা হয়ছে প্রায় ৩৬ হাজার টাকা। নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies