Type Here to Get Search Results !

খানসামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা নিত্যানন্দ দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক রবিউল আলম তুহিন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies