Type Here to Get Search Results !

উলিপু‌রে কিশোর- কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে কিশোর-কিশোরীদের আবেগ নিয়ন্ত্রণ, মানসিক চাপ মোকাবেলা ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ) সকাল১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ইব্রাহিম, প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দা:) মো:‌রেজাউল ক‌রিম প্রশিক্ষণে তরুণদের মানসিক সমস্যা চেনা, দুশ্চিন্তা ও বিষণ্ণতা দূর করার উপায় এবং প্রয়োজনে সঠিক সাহায্য খোঁজার কৌশল শেখানো হয়। কর্মশালায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক সহ ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies