Type Here to Get Search Results !

খানসামায় আধুনিক মাছ চাষে খাদ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় দিনাজপুরের খানসামায় আধুনিক মাছ চাষে খাদ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২০ জন মৎস্য চাষি অংশগ্রহণ করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরার সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় সিনিয়র পরিচালক শাহনেওয়াজ সিরাজী, জেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান সরকার, জেলা মৎস্য অফিসের জরিপ কর্মকর্তা হাদিউর রহমান ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নির্মল চন্দ্র রায়। প্রশিক্ষণে আধুনিক মাছ চাষে মাছের সুষম খাদ্য ব্যবস্থাপনা, পানির গুণগত মান বজায় রাখা, মাছের স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদন বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies