আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : মাছ চাষে উৎপাদন বাড়াতে মানসম্মত ফিডের গুরুত্ব দিন দিন বাড়ছে। আর সেই চাহিদা পূরণে মৎস্য খাতের সঙ্গে যুক্তদের আস্থা অর্জন করছে রংধনু ফিড এন্ড এগ্রো লিমিটেডের মাছের ফিড।
এ ফিড ব্যবহার করে সুফল পাওয়ার কথা জানিয়েছেন মৎস্য হ্যাচারি ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
রংধনু ফিড এন্ড এগ্রো লিমিটেডের মাছের ফিড ব্যবহার করে ভালো ফল পেয়েছে নীলফামারী জেলার চিলাহাটির মা মৎস্য হ্যাচারি।
হ্যাচারির মালিক আসাদুজ্জামান টিপু বসুনীয়া বলেন- মাছের ফিডের গুণগত মান ও কার্যকারিতায় তিনি সন্তুষ্ট। মাছের বৃদ্ধি ও উৎপাদনের ক্ষেত্রে এ ফিড ব্যবহারে ভালো ফল পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।
এদিকে গোমনাতি ডিলার পয়েন্টে বর্তমানে রংধনু ফিডের মাছের ফিডের পাশাপাশি গবাদিপশুর ফিডও পাওয়া যাচ্ছে। ফলে একই স্থান থেকে মাছ ও গবাদিপশুর জন্য প্রয়োজনীয় ফিড সংগ্রহের সুযোগ পাচ্ছেন খামারিরা।
ডিলার ইলিয়াছুর রহমান বলেন- মাছের ফিডের প্রতি খামারি ও মাছচাষিদের আগ্রহ ক্রমেই বাড়ছে। মান ও ফলাফলের কারণে এ ফিডের চাহিদাও ভালো বলে জানান তিনি।
রংধনু ফিড এন্ড এগ্রো লিমিটেডের নীলফামারী ইউনিট ম্যানেজার আলিমুল ইসলাম বলেন- “আমাদের মাছের ফিড ব্যবহারে চাষিরা ভালো রেজাল্ট পাচ্ছেন। এ কারণে বাজারে ফিডটির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আমরা গুণগত মান বজায় রেখে মৎস্যচাষিদের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছি।”
সংশ্লিষ্টরা বলছেন, মাছের দ্রুত ও সুষম বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে মানসম্মত ফিডের বিকল্প নেই।
এ ক্ষেত্রে রংধনু ফিডের মাছের ফিড ব্যবহার করে চাষিরা সন্তোষজনক ফল পাওয়ায় উত্তরাঞ্চলের বাজারে এর চাহিদা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

