Type Here to Get Search Results !

কাহারোলে দুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে দুস্থ ও গরিবদের মাঝে মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।
৪ জুন বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলানায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দকৃত অর্থ থেকে উপজেলার ১৭৫ জন দুস্থ ও গরীব কে ২০০০ হাজার টাকা করে নগর অর্থ প্রদান করা হয়। দিনাজপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে নগদ অর্থ বিতরণ করেন।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম৷ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল থানা অফিসার ইনচার্জ সেলিমুর রহমান, দিনাজপুর জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা বাদশা। 
কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক শামীম ইসলাম, কাহারোল উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা, কাহারোল উপজেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক এ ছাড়াও উপজেলা বিএনপি' সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অপরদিকে দুপুর ১২ টার দিকে সংসদ সদস্য মনজুরুল ইসলাম এমপির নিজস্ব অর্থায়নে উপজেলার ১৪ টি মসজিদে লাশ বহনের ১৪ টি খাটিয়া মসজিদে সভাপতির সম্পাদকের নিকট হস্তান্তর করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies