Type Here to Get Search Results !

চিলাহাটিতে সাহসী যুবকদের তৎপরতায় রক্ষা তিন প্রাণ

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে দুই সন্তানসহ এক নারীকে বিপদজনক পরিস্থিতি থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও আনসার সদস্যরা।
বুধবার সন্ধ্যায় খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রুপসা এক্সপ্রেস চিলাহাটি স্টেশনে প্রবেশের সময় স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে ওই দুই সন্তানের জননী সন্তানসহ আত্মহত্যা করার চেষ্টা করে।
স্থানীয় কয়েকজন সাহসী যুবক দ্রুত এগিয়ে এসে মা ও দুই সন্তানকেনিরাপদে সরিয়ে নেন। পরে আরএনবি সদস্য সাজ্জদ হোসেন বিষয়টি স্টেশন মাস্টার রুহুল আমিনকে অবহিত করেন।
এরপর স্থানীয় ইউপি সদস্য, আনসার সদস্য ও চৌকিদারের সহযোগিতায় ওই নারী ও তার দুই সন্তানকে তার শ্বশুরের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের মতে, মানবিক এই কাজে এগিয়ে আসা যুবকদের ভূমিকা এলাকাজুড়ে প্রশংসিত হচ্ছে।

Top Post Ad

Hollywood Movies