Type Here to Get Search Results !

হেল্পিং সোসাইটির উদ্যোগে ফুলবাড়িতে ফুট প্যাকেট বিতরণ

শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে অলাভজনক সংগঠন হেল্পিং সোসাইটির উদ্যোগে শতাধিক এতিম ও অসহায় পরিবারের মাঝে ফুটপাকেট বিতরণ কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচিতে এতিম অসহায় পরিবার গুলোর ঘরে ঘরে ফুড প্যাকেট পৌঁছে দিচ্ছে সংগঠনটির সেচ্ছাসেবকরা। প্রতিটি প্যাকেটে রয়েছে ১কেজি তেল, ১কেজি ডাল, ১কেজি ছোলা, সেমাই, ৩কেজি আলু, ১কেজি চিনি, ২কেজি পিয়াজ ও ০.৫কেজি রসুন। সংগঠনটির প্রতিষ্ঠাতা হাসানুর রহমান জানান, রমজান মাস জুড়ে এই কর্মসূচি চলমান থাকবে এবং আস্তে আস্তে গোটা উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে এবং সহযোগিতা পেলে যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন মেয়াদি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হবে। এসময় তিনি সামর্থবানদের এগিয়ে আসার আহবান জানান। এই উদ্যোগ কে স্বাগত জানিয়ে বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা বলন হেল্পিং সোসাইটি রমজান মাসকে সামনে রেখে যে উদ্যোগ গ্রহন করেছে তা প্রশংসার দাবি রাখে। এ সময় তিনি এই সংগঠরে সমৃদ্ধি কামনা করেন এবং ম্যানেজমেন্ট কে ধন্যবাদ জানান । তিনি আরও বলেন সামর্থবানরা এগিয়ে আসলে সহযোগিতার সমাজ প্রতিষ্ঠিত হবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies