আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোলে রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সাহা পাড়া গ্রামে ১২ কিলোমিটার খাল খনন কাজের কর্মসূচির অগ্রগতি পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাহারোল সফর, ও খাল খনন কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধনের কর্মসূচি বাস্তবায়নে বলরামপুর সাহা পাড়া পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি ,
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি,
পানি সম্পদ মন্ত্রী এ্যানি বলেছেন, এই এলাকার
জনগণের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক
উদ্বোধন করবেন।
খাল খনন কর্মসূচিটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মসূচি। তিনি বলেন, খাল খননের কর্মসূচি বাস্তবায়নের লক্ষে তিনি একটি স্বনির্ভর বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে কাজ করছিলেন।
দীর্ঘদিন প্রকল্পটি বন্ধ থাকার পর এই কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে আবারো এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
পানি সম্পদ মন্ত্রী উদ্দিন চৌধুরী এ্যানি আরো বলেছেন, খাল খনন কর্মসূচি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি একটি বিপ্লব ও উন্নয়নের আন্দোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উন্নয়নের ধারা সূচনা করেছিলেন তার পদক্ষেপ টাই ছিল খাল খনন প্রকল্প।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
যা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ মন্ত্রণালয় কে নির্দেশনা দিয়েছেন।
গতকাল ৮ মার্চ রোববার বেলা ১২ টার দিকে এই কর্মসূচি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা পুলিশ সুপার যেদান আল মামুন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, কাহারোল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, কাহারোল - বচাগঞ্জ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ মনিরুজ্জামান, দিনাজপুর জেলা বিএনপি'র যুগ্ন সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আলী, কাহারোল উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী শামীমা পারভীন (রনি) দিনাজপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন রাজা, কাহারোল উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা, কাহারোল উপজেলাবিএনপি'র দপ্তর সম্পাদক মতিউর রহমান, কাহারোল উপজেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক,
সহ দলীয় নেতৃবৃন্দ অনেকে উপস্থিত ছিলেন
দলীয় সূত্র থেকে জানা গেছে, খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
