শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের ফুলবাড়িতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে সাধারণ ছাত্রদের মাঝে কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ মার্চ বুধবার ফুলবাড়ি ডিগ্রী কলেজ মাঠে আসরের নামাজের পর উক্ত কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিল ও কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সেক্রেটারি রাশিদুল ইসলাম বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সম্মানিত আমীর মাওলানা আব্দুল মালেক আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা, দাওয়াহ সম্পাদক আব্দুর রাজ্জাক ফুলবাড়ী ইউনিয়ন জামাতের আমির সাইদুর রহমান সাবেক সভাপতি মাস্টার বেলাল হোসেন, আব্দুল আজিজ চাঁদ, হারুনুর রশিদ প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মিরাজ।
