Type Here to Get Search Results !

কারারোল প্রেসক্লাব ১৮ মাস পর অবমুক্ত

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) :দিনাজপুর-১(বীরগঞ্জ- কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলামের নির্দেশে দীর্ঘ ১৮ মাস পর কাহারোল প্রেসক্লাব অবমুক্ত হলো। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দুপুর ২টায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার নেতৃত্বে প্রেসক্লাব অবমুক্ত করা হয়। এবং কাহারোল প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম এর হাতে প্রেসক্লাবের চাবি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক। উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies