Type Here to Get Search Results !

অবমুক্তির পরও রক্ষা পেল না কাহারোল প্রেসক্লাব, ফের ভাঙচুর

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-১(বীরগঞ্জ- কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলামের নির্দেশে দীর্ঘ ১বছরের অধিক সময় পর কাহারোল প্রেসক্লাব অবমুক্ত করা হয়। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২টায়দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক, কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি মো গোলাম মোস্তফা বাদশার নেতৃত্বে প্রেস ক্লাব খুলে দিয়ে অবমুক্ত করা হলেও বিকাল সাড়ে ৩ টার দিকে নাম ধারী সাংবাদিক শাহরিয়ার বাপ্পি ও আলামিনের নেতৃত্বে একটি দুষ্কৃতিকারী সঙ্ঘবদ্ধ দল প্রেসক্লাবের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে হামলা চালিয়ে ভাঙচুর করলে স্থানীয় জনতা আলামিন বিশ্বাস কে অবরুদ্ধ করে রাখলেও শাহরিয়ার বাপ্পিসহ দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এই ঘটনার সংবাদ পেয়ে কাহারোল উপজেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক, যুবদলের যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা, জি এম সরকার, উপজেলা সদস্য লাবু সরকার সহ দলীয় নেতাকর্মী এবং কাহারোল থানা পুলিশ প্রেসক্লাব চত্বরে উপস্থিত হয়ে আলামিনকে অবমুক্ত করে। উল্লেখ্য, বিগত প্রায় ১ বছর অধিক সময় পূর্বে কিছু নামধারী সাংবাদিক কাহারোল প্রেসক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে মব সৃষ্টি করে প্রেসক্লাব দখল করে পেশাদার সাংবাদিকদের বাকরুদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। ঘটনাটি দিনাজপুর ১ এর নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলামের দৃষ্টিতে পড়ায় তিনি কাহারোল উপজেলা বিএনপি সভাপতি সহ তার দলীয় নেতৃবৃন্দ কে প্রেসক্লাবটি খুলে দেওয়ার নির্দেশ দেন। তার আন্তরিকতায় ও নির্দেশে প্রেসক্লাবটি খুলে দেওয়ার পর তারা পুনরায় এই ঘটনায় লিপ্ত হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies